শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেইমান: শহীদ উদ্দীন এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি / ১৯৩ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি এ সমালোচনা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের নাম উল্লেখ না করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন,চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। যারা শেখ হাসিনাকে স্থায়িত্ব দিয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। শেখ হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (দলটির আগের নাম), এই পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান।’

তিনি আরও বলেন, ‘তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে, বিগত ১৭ বছর তারা কোথায় ছিল? তখন তো আমরা পাখা মার্কা পাইনি।’

এ সময় জামায়াতের সমালোচনা করে এ্যানী বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের ভূমিকা এবং তারা ১৯৮৬ ও ১৯৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসেবে, আত্মস্বীকৃত বেঈমান হিসবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল।’

জামায়াতকে উদ্দেশ্য করে এ্যানী বলেন, ‘আপনারা যখন ক্ষমতার জন্য আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন, তখন দেশের মানুষ সেই বেইমানি ভুলে যায়নি। আজ আবার ভিন্ন নামে, ভিন্ন ছদ্মবেশে মাঠে নামতে চান। কিন্তু জাতি আর আপনাদের সেই ভণ্ডামিতে বিশ্বাস করবে না। আওয়ামী লীগের হাতের লাঠি হয়ে জনগণকে পেছন থেকে আঘাত করার রাজনীতি বন্ধ করতে হবে।’

সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচনের দাবির আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘ইসলামের নামে তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব জাতীয় বেইমানদের চিহ্নিত করতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করব।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ। সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হারুন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. এমরান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজাম, ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা