শিরোনাম
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি ৩০ সেকেন্ডের মধ্যে খামেনিসহ ৩০ ইরানি কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়! আয়াতুল্লাহ আলী খামেনি নিহত কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি আত্মহত্যার ৫ ঘণ্টা আগে দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: দাবি নাহিদ ইসলামের
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সম্মেলনের মঞ্চেই নামাজ আদায় সালাহউদ্দিন আহমেদের

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মঞ্চে নামাজ আদায় করলেন সালাহউদ্দিন আহমেদ
মঞ্চে নামাজ আদায় করলেন সালাহউদ্দিন আহমেদ © ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চের পেছনের অংশে আসরের নামাজ আদায় করে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সম্মেলন চলাকালীন সময়ে নামাজ আদায়ের এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

এ প্রসঙ্গে কুমিল্লার শিপন আহমেদ নামের একজন বলেন, “নামাজের সময় হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নামাজ আদায় করছেন। খুবই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করলাম। এমন কর্মকাণ্ডে নেতাকর্মীরা নামাজের প্রতি উদ্বুদ্ধ হবে।”

সম্মেলনস্থলে আসা বিএনপি নেতা ওমর ফারুক বলেন, “আসরের নামাজের আজানের পর সালাহউদ্দিন আহমেদ নামাজের জন্য দাঁড়িয়ে যান। একজন নেতার এমন গুণাবলি থাকা কর্মীদের জন্য অনুপ্রেরণা।”

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলনে ১৪টি ইউনিটের নেতাকর্মীরা দুপুর বারোটা থেকে টাউন হল মাঠের আশেপাশে অবস্থান করে। এই দ্বিবার্ষিক সম্মেলনে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর এবং ৫ হাজার ৮০০ জনেরও বেশি ডেলিগেট উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লা কান্দিরপাড়ের আশেপাশে অর্ধ লক্ষাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সম্মেলন শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নতুন কমিটি ঘোষণা করেন। এতে জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষিত হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা