শিরোনাম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে যারা

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয়জন পরিচালক। সবগুলোই ক্যাটাগরি-১ (বিভাগীয়-জেলা ক্রীড়া সংস্থা) থেকে।

মনোনয়ন প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। এর মধ্যে খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগ থেকে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা:আব্দুর রাজ্জাক (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা), জুলফিকার আলী খান (খুলনা জেলা ক্রীড়া সংস্থা), আসিফ আকবর (কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা), আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), রাহাত শামস (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা), শাখাওয়াত হোসেন (ভোলা জেলা ক্রীড়া সংস্থা)।

অন্যদিকে, ক্যাটাগরি-২ এ ১২ পরিচালকের বিপরীতে ১৬ প্রার্থী ও ক্যাটাগরি-৩ এ এক পদের বিপরীতে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা