শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

বিক্ষোভ-সহিংসতায় অচল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু কাশ্মীরে টানা তৃতীয় দিনের বিক্ষোভে অচলাবস্থা দেখা দিয়েছে। সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর মঙ্গল ও বুধবার বিক্ষোভ কর্মসূচি জোরালো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, তিন দিনে বিক্ষোভ ও সহিংসতায় মোট ১০ জন নিহত হয়েছেন। গতকাল নিহত আটজনের মধ্যে চারজন বাঘ জেলার ডিরকটে, রাজধানী মুজাফফরবাদ ও মিরপুরে দুজন করে। এর আগেরদিন রাজধানীতে দুজন নিহত হন। তবে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, এ পর্যন্ত একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

আরও দেখুন
প্রবাসীদের সেবা
সংবাদপত্র
ডিজিটাল বিজ্ঞাপন
ধর্মীয় পণ্য
শিল্পকর্ম ক্রয়
লাইফস্টাইল পণ্য
প্রযুক্তি গ্যাজেট
শিক্ষা কোর্স
স্বাস্থ্য বীমা
আইনি পরামর্শ

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, খাদ্যপণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং পার্লামেন্টে আজাদ কাশ্মীরের আসনসংখ্যা বাড়ানোর দাবিতে সোমবার রাজধানী মুজাফফরাবাদে হরতাল কর্মসূচি শুরু করে পাকিস্তানের কাশ্মীরভিত্তিক রাজনৈতিক দল জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএজেএএসি)। পরদিন মঙ্গলবার আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় হাজারো মানুষ।

এদিকে একই দিন ‘আমান মার্চ’ নাম শান্তি মিছিল বের করে সরকারপন্থি রাজনৈতিক গোষ্ঠী মুসলিম কনফারেন্স। সেই শান্তি মিছিলটি মুজাফফরাবাদের নিলম ব্রিজের কাছাকাছি এলে আওয়ামী অ্যাকশন কমিটির কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের।

গুলাম মুস্তফা নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিলম ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীরা। ন্যাশনাল কনফারেন্সের শান্তি মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ সুধির নামে এক ক্রোকারি ব্যবসায়ী। এ ঘটনার পর ন্যাশনাল কনফারেন্স এবং আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীদের মধ্যে দাঙ্গা শুরু হয়।

শান্তি মিছিলটি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা প্রহরা নিয়ে এগোচ্ছিল। দাঙ্গা শুরু হওয়ার পর টিয়ার গ্যাস, লাঠিপেটা ও ফাঁকা বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভ ও হরতালের কারণে স্থানীয় বাজার, ব্যাংক, দোকানপাট ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাশাপাশি পরিবহন পরিষেবাও বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা