শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

খুৎবায় সুদ, ঘুষ অনলাইন জুয়া নিয়ে আলোচনা করায় ইমামকে বহিষ্কার

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহ সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের উনাইর পাড় খলিফাবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মুহাম্মাদ রফিক আল ইসলামকে হঠাৎ করেই বিদায় দিয়েছে মসজিদ কমিটি। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

দীর্ঘদিন ধরে ওই মসজিদে দায়িত্ব পালন করে আসছিলেন ইমাম রফিক। স্থানীয় মুসল্লিদের দাবি, প্রায় ৯৬ শতাংশ মুসল্লী এখনও তাকেই তাদের ইমাম হিসেবে চান।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি জুমার খুতবায় তিনি সমাজে ছড়িয়ে পড়া অনলাইন জুয়া, সুদ ও ঘুষের ভয়াবহতা নিয়ে আলোচনা করলে মসজিদ কমিটির সভাপতি, ক্যাশিয়ার ও সেক্রেটারি ক্ষুব্ধ হন। অভিযোগ রয়েছে, সভাপতি নিজেই অনলাইনে জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছেন। তার প্রভাবেই কমিটির পক্ষ থেকে ইমামকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত হয়।

ফলে কোনো বৈধ কারণ ছাড়াই গত শনিবার রাতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিদায়ের ঘটনার ঠিক পরদিন (২৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ইমাম রফিকের স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন। বর্তমানে স্ত্রী ও নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ করে আয়-রোজগার বন্ধ হওয়ায় পরিবারটি মানবেতর পরিস্থিতিতে পড়েছে।

এ প্রসঙ্গে ইমাম রফিক বলেন, “আমি শুধু কুরআন-হাদিসের আলোকে সত্য কথা বলেছি। অথচ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় দেওয়া হলো। স্ত্রীর সিজারের সময় নবজাতক সন্তান নিয়ে এমন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আমার জীবনের জন্য বড় আঘাত।”

তিনি আলেম সমাজ, ইসলামপন্থী সাংবাদিক ও সাধারণ মুসলমানদের কাছে আহ্বান জানান, “আপনারা আমার পাশে দাঁড়ান, জালিম কমিটির বিরুদ্ধে আওয়াজ তুলুন। আমি শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিল বাংলাদেশের সহায়তা কামনা করছি।”

মসজিদের সাধারণ মুসল্লীরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, “আমরা আমাদের ইমামকে চাই। তিনি সমাজে ইসলামি শিক্ষা প্রচারে আন্তরিক ছিলেন। সভাপতির ব্যক্তিগত স্বার্থ রক্ষায় অন্যায়ভাবে বিদায় দেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মুসল্লীরা দ্রুত ইমাম রফিককে দায়িত্বে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

সূত্র : দৈনিক ইনকিলাব


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা