শিরোনাম
বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান জামায়াত জোটে ‘জট’ ফেনীতে ছাত্রদলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আজ ঢাকার ৩ পয়েন্টে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: গণভোট নিয়ে হাসনাত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বিএনপির ইমেজ বেশি ক্ষুণ্ণ করেছে জামায়াত : মাসুদ কামাল

Reporter Name / ১০৩ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বিএনপির ইমেজ জামায়াতে ইসলামী বেশি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, বিএনপি আঞ্চলিক পর্যায়ে যতটুকু না অপকর্ম করেছে, এর চেয়ে বেশি সেগুলোকে জনগণের সামনে তুলে ধরেছে জামায়াত। এতে বিএনপির ইমেজ আরো বেশি ক্ষুণ্ন হয়েছে।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এ কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত খুব বিনয়ী ভঙ্গিতে ছিল জামায়াত। ডাকসু ও জাকসুতে ব্যাপক জয় পাওয়ার পর তাদের নেতাদের কথা-বার্তা পরিবর্তন হয়ে গেছে। অতিআত্মবিশ্বাসী হয়ে পড়েছেন। তারা বোঝাতে চেয়েছেন এই ফলাফলই সারা দেশে হবে।

জামায়াত নেতাদের এই পরিবর্তনটা জনগণ ভালোভাবে নেয়নি। জামায়াত নেতারা চটকদার কথা বলছেন এবং একেক নেতা একেক রকম কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি।
এই সাংবাদিক আরো বলেন, সামনের দিনগুলোতে দেশের রাজনীতি আবর্তিত হবে নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচন কী হতে যাচ্ছে, নির্বাচন কীভাবে হবে? নির্বাচন কি শান্তিপূর্ণভাবে হতে পারবে? ড. ইউনূস যে প্রত্যাশা করেছিলেন এবং বলেছিলেন উনি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন।

সেটা কি উনি আদৌ দিতে পারবেন? এ সমস্ত প্রসঙ্গ সামনের দিনগুলোতে আসবে।
তিনি বলেন, এ মাসের মধ্যে হয়তো জুলাই সনদ নিয়ে কিছু কথা হবে। যে আলোচনাই হোক না কেন, মূল বিষয়টি থাকবে নির্বাচন। এটি নিয়ে যখন আলোচনা হবে, তখন আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সেটি হলো কে জিতবে নির্বাচনে? এই নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা হবে? কারা প্রতিদ্বন্দ্বিতা করবে।

আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ না থাকলে, প্রতিক্রিয়া কী হবে? আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? আওয়ামী লীগ কি আদৌ ভোট দিতে যাবে? এ সমস্ত জিনিস প্রশ্ন অবধারিতভাবে উচ্চারিত হবে।

মাসুদ কামাল বলেন, অনেকেই প্রশ্ন করছেন, যদি নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে হয় জিতবে কে? এই প্রশ্নের উত্তর কিছুদিন আগেও সহজ ছিল। এখন এই প্রশ্নের জবাব যাকে জিজ্ঞাস করবেন, তিনি জবাব দিতে একটু চিন্তা করবে। কারণ, যখন সহজ ছিল বলে আমরা ভাবছি, তখন যদি বলা হতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচন যেটা হচ্ছে, সেগুলোতে কে জিতবে? তখনও কিন্তু এ প্রশ্নের উত্তরটি অনেকের কাছে সহজ ছিল। কিন্তু ফল দেখে তারা ভেবেছে, আমরা কত সহজে ভুল করছিলাম। এখন এখানেও কি খুব সহজে ভুল হচ্ছে?

তিনি বলেন, আজ থেকে আট মাস আগে সবাই জানতো নির্বাচন হওয়া মনেই হলো বিএনপির নিরঙ্কুশ জয়লাভ। এখন বিএনপির নেতারাও কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, এখনো তারা এ রকম ভাবছেন? পারবেন না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা