শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

চট্টগ্রামে এখন টিভির রিপোর্টারের ওপর হামলা, প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেনীতে মানববন্ধন কর্মসূচি করেছে কর্মরত সাংবাদিকরা।

রবিবার দুপুরে জেলা প্রশাসন, জজকোর্ট ও আদালতের সামনে প্রতিবাদ কর্মসূচিতে দাড়ান জেলার টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।

জেলার প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূইঁয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক এনএন জীবন, আতিয়ার সজল, আরিফুর রহমান, শেখ আবদুল হান্নান ও নাজমুল হক শামীম প্রমূখ।

এসময় ফেনীর কর্মরত সাংবাদিকরা দাবী তোলেন দ্রুত সময়ে এ ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেফতার করতে হবে। সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে দ্রুত প্রদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন এখন টিভির ফেনীর রিপোর্টার সোলায়মান ডালিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা