শিরোনাম
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি ৩০ সেকেন্ডের মধ্যে খামেনিসহ ৩০ ইরানি কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়! আয়াতুল্লাহ আলী খামেনি নিহত কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি আত্মহত্যার ৫ ঘণ্টা আগে দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: দাবি নাহিদ ইসলামের
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

জোট হলেও দলীয় প্রতীকে নির্বাচন: আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিল বিএনপি

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নির্বাচনী জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে—নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। এই ইস্যুতে কমিশনকে চিঠিও দিয়েছে দলটি।

আজ রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহসহ ২ সদস্যেরর প্রতিনিধি ইসিতে এ চিঠি নিয়ে যান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, আরপিও সংশোধনীর সময় ইসির এমন প্রস্তাবের বিরোধীতা করেছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, এই খসড়ায় পরিবর্তন আনার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে তারা চিঠি দেবেন।

জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন: আরপিও সংশোধনী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর
আপত্তির কারণ ব্যাখ্যা করে তিনি বলেছিলেন, “জোটবদ্ধ নির্বাচনে নিজস্ব দলের প্রতীকে নির্বাচন করতে হলে ছোট রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না।

এতে তাদেরও সম্মতি নেই, আমাদেরও নেই। এটা নির্বাচন কমিশন একতরফাভাবে কেন তুলল, জানি না। আমার মনে হয়, সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা