আজ
|| ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৭ হিজরি
মিডিয়া ও সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২৫
মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূল পর্যায়ের সঙ্গে যোগাযোগ জোরদারে নতুন করে ৭ সদস্যের সমন্বিত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদনের পর শনিবার (১ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নতুন গঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-
স্পোকসপারসন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রেস বিষয়ক দায়িত্বে: সাংবাদিক ড. সালেহ শিবলী, টিভি ও রেডিও সমন্বয়: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, গ্রাসরুটস নেটওয়ার্কের নেতৃত্বে: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক: বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, কনটেন্ট জেনারেশন তত্ত্বাবধানে: ড. সাইমুম পারভেজ, রিসার্চ ও মনিটরিং দায়িত্বে: জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ।
বিএনপি জানায়, এই সমন্বিত কার্যক্রমের মূল লক্ষ্য হলো-দলের নীতি, আদর্শ, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে আরও কার্যকরভাবে তুলে ধরা এবং সাংবাদিক ও গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদার করা।
উল্লেখ্য, ২০২২ সালের ২০ জুন ‘বিএনপি মিডিয়া সেল’ গঠন করা হয়। শুরুতে ১০ সদস্যের এই সেলে পরবর্তীতে আরও কয়েকজনকে যুক্ত করা হয়।
Copyright © 2026 আজকের মেইল. All rights reserved.