শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৫

Reporter Name / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আটককৃতদের পুলিশে সপর্দ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ঘটনার পর আরও ফোর্স বৃদ্ধি করা হচ্ছে।

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে সন্দেহভাজন পাঁচজনকে এনসিপির নেতাকর্মীরা আটক করেছে। পরে তাদের পুলিশে সপর্দ করা হয়েছে।

এর আগে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা