শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণের অনুষ্ঠানে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম রবিউল ইসলাম (৩০)। তিনি জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া–না–পাওয়া নিয়ে তৈরি হওয়া বিরোধ থেকেই এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সূত্রপাত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। এই রায়কে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা সন্ধ্যায় মিষ্টি বিতরণ করছিলেন।

এ সময় ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আউয়াল হাওলাদার, রাসেল ও শাকিলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাদের একজন আউয়াল হাওলাদার রবিউল ইসলামের ওপর হামলা চালান। ধারালো ছুরি দিয়ে কুপিয়ে এবং আঘাত করে তাকে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা আহত রবিউলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আউয়াল হাওলাদার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন বলেন, ঘটনার পর পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সুত্র: দৈনিক ইত্তেফাক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা