শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
উপদেষ্টা পরিষদের বৈঠক © ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সর্বত্র উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই জরুরি বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে একটি সূত্র।

সূত্র বলছে, বৈঠকের পর ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া আসতে পারে।

এর আগে শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা