শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার

ফেনী অফিস / ৩৭ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
শুক্রবার রাতে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায় বিজিবি

ফেনী সীমান্তে ৪ বিজিবি (ফেনী ব্যাটালিয়ন) ব্যাপক তল্লাশি ও টহল জোরদার করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম ও টহল বৃদ্ধি করা হয়।

৪ বিজিবি কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে টহল ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। বিজিবি কর্তৃক পুলিশের সঙ্গে বেশ কয়েকটি স্থানে যৌথ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- পরশুরাম উপজেলাধীন বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় এলাকা, পরশুরাম উপজেলার আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজ এলাকা, ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকা, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ব্রিজ এলাকা এবং ফুলগাজী উপজেলার আমজাদের হাট এলাকা।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ, অনুপ্রবেশ এবং নিয়মবহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত সংক্রান্ত যেকোনো অপরাধমূলক তথ্য পেলে বিজিবি ও পুলিশকে অবহিত করে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা