Oplus_131072
ফেনী সদর উপজেলার শর্শদি মোল্লা পাডা সমাজকল্যান পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ৬২ জনকে বিনামূল্যে সুন্নতে খাতনা করা হয়।
উক্ত ফ্রি সুন্নতে খাতনায় অনুষ্ঠানে ৬২জনের প্রতিজনকে একটি লুঙ্গি, একটি গামছা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এ সময় এবিপার্টি ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, যুবদল নেতা কাজী ফারুকসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।