শিরোনাম
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

হাদিকে চিরঘুমে রেখে শাহবাগে অবস্থান ছাত্র-জনতার

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ ছাত্র-জনতার অবস্থান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরঘুমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। হাদি হত্যার খুনিদের বিচারের দাবিতে ফের উত্তাল শাহবাগ এলাকা। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদিকে দাফনের পর খুনিদের বিচার দাবিতে অবস্থান নিয়েছেন হাজার হাজার ছাত্র-জনতা, দিচ্ছেন স্লোগান।

সরেজমিনে দেখা গেছে, ওসমান হাদির সমাধিস্থলে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। শাহবাগ থানার সামনে পুলিশ ও সেচ্ছাসেবকরা ব্যারিকেড দিয়ে রেখেছে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিতি হন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়।

হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ছিলেন।

গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা