শিরোনাম
চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপির হামলায় উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত বিএনপির এক বড় নেতা ফোন করে বলেছেন- ‘হজরত, দরজা খোলা’: চরমোনাই পীর সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন, শত কোটিপতি ২৭: টিআইবি আমাদের মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল! আবার ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

আমাদের মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে রমনা এলাকায় এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে থাকেন। তবে পরিস্থিতি শান্ত রাখতে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সবার মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে।

এসময় ডিম নিক্ষেপকারীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আল্লাহ্ আপনাদের হেদায়েত দান করুন, চাঁদাবাজি থেকে মুক্তি দিক, সন্ত্রাসীদের থেকে মুক্তি দিক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা