শিরোনাম
চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপির হামলায় উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত বিএনপির এক বড় নেতা ফোন করে বলেছেন- ‘হজরত, দরজা খোলা’: চরমোনাই পীর সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন, শত কোটিপতি ২৭: টিআইবি আমাদের মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল! আবার ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। ১১ দলীয় জোটের ঘোষণা দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলের হয়েছিল। তবে কাল শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে আবার ১১ দলীয় জোট-ই হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, আজ দুইটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি। একদিকে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন, ১০ দল… আমি আগাম ঘোষণা দিলাম, কাল আরও একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য।

যদিও তিনি তার বক্তৃতায় বলেনি, কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে। তবে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টিই তাদের সঙ্গে যুক্ত হচ্ছে।

বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধতেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা