শিরোনাম
চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপির হামলায় উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত বিএনপির এক বড় নেতা ফোন করে বলেছেন- ‘হজরত, দরজা খোলা’: চরমোনাই পীর সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন, শত কোটিপতি ২৭: টিআইবি আমাদের মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল! আবার ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে : মাহদী আমিন পিরোজপুর-১: জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, বহাল বিএনপির আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন তারেক রহমান
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

চাঁদপুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর পাটওয়ারী বাজার এলাকায় বিএনপি নেতাদের উপস্থিতিতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন রাজরাজেশ্বর ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ বকাউল, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবু বকর পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর সরকারসহ দুই শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে এবং বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান।

একই সঙ্গে আগামীর রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসেম চোকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন প্রধানিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, থানা সমন্বয়কারী মাসুদ রায়হান, আমিন গাজী, বিএনপি নেতা জয়নাল বেপারী, শ্রমিক নেতা নয়ন এবং আইনজীবী নেতা অ্যাডভোকেট শামীম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সুত্র: বাংলা নিউজ


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা