শিরোনাম
৩০ সেকেন্ডের মধ্যে খামেনিসহ ৩০ ইরানি কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়! আয়াতুল্লাহ আলী খামেনি নিহত কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি আত্মহত্যার ৫ ঘণ্টা আগে দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: দাবি নাহিদ ইসলামের বাজারের ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ একদলীয় চিন্তা বাদ দিয়ে মানুষের প্রতি সহমর্মী হোন : মঞ্জু
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে তেহরানে তার নিজ দপ্তরে অবস্থানকালে এক হামলায় তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ‘ফারস নিউজ এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দপ্তরে অর্পিত দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হন। সরকারি বিবৃতিতে এই ঘটনাকে একটি ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করে জানানো হয়েছে, শনিবার ভোরে এই আক্রমণটি চালানো হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, তাদের হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন।

ইরানি কর্মকর্তারা এসব দাবিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করে তা নাকচ করেছেন। তারা বলেন, খামেনির মৃত্যুর খবর ভিত্তিহীন এবং এটি চাপ সৃষ্টির কৌশল।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার স্থায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, এই সামরিক অভিযান দীর্ঘায়িতও হতে পারে, আবার দুই থেকে তিন দিনের মধ্যেও শেষ করা সম্ভব। অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে একাধিক ‘অপশন’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিন দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান, তাহলে কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে—অর্থাৎ আবার হামলা চালাব।’

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা