অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ২৪ মার্চ, মঙ্গলবার, ফেনী মডেল (দাখিল) মাদ্রাসা মিলনায়তনে ফাউন্ডেশনের “কার্যনির্বাহী কমিটি গঠন ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন- অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিঃ) দেশ ও জাতির জন্য একজন অনুকরণীয় ও আদর্শবান ব্যক্তিত্ব ছিলেন। তাঁর আন্তরিক অবদানে আল-জামেয়াতুল ফালাহিয়া (কামিল) মাদ্রাসা, ফেনী মডেল (দাখিল) মাদ্রাসা সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান সফল ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে।
বক্তারা আরও বলেন- শিক্ষাবীদ আবুল হাশেম (রাহিঃ)’র আদর্শ ও সিলসিলাকে ইলমে দ্বীনের বিকাশে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আদর্শ শিক্ষকের পরিচিতি দেশ ও জাতির সামনে তুলে ধরার মধ্য দিয়ে, একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য একটি সার্চ কমিটি ঘোষণা করা হয়। হাফেজ মাওলানা জহির উদ্দিন-কে আহবায়ক, এড সাইফুল্লাহ নোমান এবং ডাঃ গালিব মোহাম্মদ আছাদুল্লাহ-কে যুগ্ম আহবায়ক, মাওলানা দেলোয়ার হোসেনকে সদস্য সচিব, সাইফুল ইসলাম, আল-মাহমুদ লিটন এবং মেসবাহ উদ্দিন সালমান-কে যুগ্ম সদস্য সচিব, সাইফুল ইসলাম, সাংবাদিক মোশাররফ হোসেন, ডাঃ এরশাদ খান সালমান, মোজাম্মেল হক এবং অধ্যাপক জামাল উদ্দিন-কে সদস্য করে সার্চ কমিটি গঠন করা হয়।
ফাউন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা হয়।