শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ফের বাড়ল সোনার দাম

অনলাইন ডেস্ক / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। মঙ্গলবার (২২ অক্টোবর) প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকায়। এর সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ৫ শতাংশ এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ করতে হবে। তাতে ভালো মানের এক ভরি সোনা কিনতে দেড় লাখ টাকার বেশি গুনতে হবে।

বুধবার (২১ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি করা হবে। এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ৫ শতাংশ এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ করতে হবে।

সোনার দাম বাড়নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা