মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সোনার দাম ভরিতে কমেছে ৩,৪৫৩ টাকা

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। নতুন এই দর শুক্রবার থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা