বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

ড. ইউনূসের তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর দপ্তর পুনর্বণ্টন

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টার মধ্যে দুজন এবং আগের উপদেষ্টাদের মধ্যে একজনের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টাসহ বর্তমান উপদেষ্টাদের মধ্যেও দায়িত্ব পুনর্বণ্টন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে রোববার (১০ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়।

শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি।

প্রধান উপদেষ্টা থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে। এর আগে তার অধীনে খাদ্য ও বেসরকারি বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় ছিল।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাহেল উদ্দিন, যিনি পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ নজরুলকে। এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ও তার দায়িত্বে ছিল।

হাসান আরিফ পেয়েছেন ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব, যেখানে তিনি আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আলী ইমাম মজুমদারকে। অন্যদিকে, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

এম সাখাওয়াত হোসেন দায়িত্ব পেয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের।

এই পুনর্বণ্টনের মাধ্যমে সরকারের কার্যক্রমে গতি আনার লক্ষ্যে উপদেষ্টাদের নতুন দায়িত্ব ও পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা