শিরোনাম
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি ৩০ সেকেন্ডের মধ্যে খামেনিসহ ৩০ ইরানি কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়! আয়াতুল্লাহ আলী খামেনি নিহত কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি আত্মহত্যার ৫ ঘণ্টা আগে দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: দাবি নাহিদ ইসলামের
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

জনগণের বিপক্ষে কাজ করলে বিএনপির পরিণতি ৫ আগস্টের মতোই হবে: তারেক

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনা করবে।

জনগণের বিপক্ষে কাজ করলে বিএনপির পরিণতি ৫ আগস্টের মতোই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার গঠনের। মানুষের সেই আস্থা আছে। মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। কেউ যদি সেই আস্থা নষ্ট করেন, বিএনপি তাকে টানতে পারবে না। জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে। ৫ আগস্ট অনেক কিছুই শিখিয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে রাষ্ট্র মেরামতে ৩১ দফা জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনা করবে।

কর্মশালায় খুলনা জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ছয় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতারা বক্তব্য রাখেন। এ সময় কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।

তিনি বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশ গত ১৫ বছর পিছিয়েছে, বড় প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক দুর্নীতি করাই ছিল বড় প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য।ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করবে বলেও জানান তিনি। জলবায়ু পরিবর্তনে বড় প্রভাব পড়েছে বাংলাদেশে। পরিবেশ রক্ষায় পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ করার কথাও জানান বিএনপির এই নেতা।

তারেক আরও বলেন, ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না, আমাদের পরিচয় বাংলাদেশি। বিএনপি ক্ষমতায় গেলে সব পরিবারের জন্য বিশেষ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। এসব ফ্যামিলি কার্ড হবে পরিবারের নারীদের নামে, যা তারা তাদের সন্তানদের লেখাপড়া ও স্বাস্থ্যসেবায় ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা