শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ঢাকায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

সারাদেশে সাংবাদিকদের মেধাবী সন্তানের লেখাপড়ার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শিক্ষাবৃত্তির আওতায় ৩০৫ জন সাংবাদিক পরিবারের মাঝে চেক প্রদান করা হয়।

সোমবার (১১ফেব্রুয়ারি) ঢাকায় সাংবাদিক কল্যান ট্রাস্ট কার্যালয়ে শিক্ষা বৃত্তির চেক বিতরন করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক এম আবদুল্লাহ।

চেক বিতরনকালে তিনি বলেন,সাংবাদিকগণ জাতির দর্পণ। সারাদেশে সাংবাদিকরা বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছে, অনেক সাংবাদিকের বেতন বোনাসও নেই। সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রথম বারের মত শিক্ষা বৃত্তি চালু করা হলো, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ৮০% মার্ক অর্জনের ভিত্তিতে পরবর্তী বছরেও শিক্ষা বৃত্তির আওতায় থাকবে, সেক্ষেত্রে ৮০% মার্ক অর্জনের প্রমান পত্র দাখিল করতে হবে।

শিক্ষা বৃত্তি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স সহ সব ক্যাটাগরিতে চালু থাকবে।

২০২৫ শিক্ষাবর্ষের জন্য সারাদেশে ৩০৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে বিভিন্ন জেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা