শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

দীর্ঘ একযুগ পর ফেনীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৯ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা বিএনপির আয়োজনে শহরের মিজান ময়দানে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপুস্থিত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন মানবাধিকার লংঘনকারী বিশ্বের ঘৃণিত ফ্যাসিস্ট শাসক হাসিনা বিশ্ব স্বীকৃত খুনি, সারা বিশ্ব দিয়েছে এই সনদ, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকা আওয়ামী দোসরদের বিচার নিশ্চিত করতে হবে এখন।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন কিছুদিন আগে ছাগলনাইয়া ও সোনাগাজী দুইটি জনসভা অনুষ্ঠিত হয়েছে, আজকের ফেবীর এই জনসভায় যেভাবে নেতাকর্মীরা উপস্থিত হয়েছে আমি মনে করি ফেনীর জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু বলেন বিগত ১৬ বছর এই ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের সমস্থ ব্যাবসা বানিজ্যকে সিন্ডিকেট করে আওয়ামী দালালদের বাহিরে যাতে ব্যাবসায় সিন্ডিকেট গডতে না পারে সে জন্যে তারা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করেছিলেন যার কারণে এই ব্যবসা-বাণিজ্যর যে নিয়ন্ত্রণ সেটা করা সম্ভব হয়নি।

ফেনী জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, সদস্য শাহানা আক্তার শানু, মশিউর রহমান বিপ্লব, সদস্য জালাল আহমেদ, এডভোকেট মেজবাহ উদ্দিন সহ ফেনী জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা