শিরোনাম
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি ৩০ সেকেন্ডের মধ্যে খামেনিসহ ৩০ ইরানি কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়! আয়াতুল্লাহ আলী খামেনি নিহত কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি আত্মহত্যার ৫ ঘণ্টা আগে দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: দাবি নাহিদ ইসলামের
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ফেনীতে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (১০, মার্চ) বিকেলে ফেনী মহিপাল হাইওয়ে থানায় কুমিল্লা রিজিয়ন এডিশনাল ডিআইজি খাইরুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের নজির আহমদ ব্রিক ফিল্ডের সামনে থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে হোসেনুজ্জামান প্রকাশ রৌশনুজ্জামান (৪৭), মোশাররফ হোসেনের ছেলে ইলিয়াস (৩৮), চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল গ্রামের শাহজাহানের ছেলে নাহিদ (২৫), রবিউল হকের ছেলে সোলাইমান (৩৮), বদরুজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০)।

এ সময় তাদের বহনকারী সিলভার রঙের একটি প্রাইভেটকারে পেছনে ঢালাই থাকা অতিরিক্ত চাকার নিচ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি ছুরি, ২টি লোহা কাটার হেস্কা ব্লেড, ৪টি বাটন মোবাইল ও ১টি অপ্পো অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

কুমিল্লা রিজিয়ন এডিশনাল ডিআইজি খাইরুল আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।এর আগেও বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা