শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান রেজাউল মল্লিক

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি

ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আরও ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (০৭ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে একেএম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকম, মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, ঢাকা, গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশ, মো. তওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) বিপিএ, সারদা, রেজাউল করিম মল্লিককে ডিআইজি, ঢাকা রেঞ্জ ও ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি, এসপিবিএনে বদলি/ পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা