শিরোনাম
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

পাকিস্তান-ভারত সংঘাত: সীমান্তের জেলা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম। ফাইল ছবি

ভারত ও পা‌কিস্তানের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে সীমান্তঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।

আজ বুধবার বিকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় সংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় আইজিপি বলেন, ‘ভারত ও পা‌কিস্তানের সংঘাত ঘিরে বাংলা‌দে‌শের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দে‌শে প্রবেশ কর‌তে না পা‌রে, এজন্য সীমান্ত জেলাগুলার পু‌লিশ সুপার‌দের সতর্ক করা হ‌য়ে‌ছে।’

এদিকে, ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত, সংযত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান বাংলাদেশের।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুদেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে। শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বজায় রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা