শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ফেনীতে পিস্তলসহ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ফেনীতে পিস্তলসহ আবদুর রহিম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মধ্যম ফতেহপুরে এ ঘটনাটি ঘটেছে।

তিনি ওই ইউনিয়নের জাহানপুর গ্রামের সৈয়দ আলী হাজী বাড়ির আবদুল গণির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে জনশ্রুতি রয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে ৫টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে মধ্যম ফতেহপুর খোন্দকার মাকেটের পেছনে আবদুর রহিমকে ঘুরতে দেখা যায়। এ পর্যায়ে তার গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাকে আটক করে দেহ তল্লাশি করে তার থেকে একটি পিস্তল উদ্ধার করে মারধর শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ফেনী মডেল থানার উপ পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, ৯৯৯ এ কল এর মাধ্যমে শর্শদী ইউনিয়ন থেকে আবদুর রহিমকে একটি পিস্তলসহ (আগ্নেয়াস্ত্র) আটক করা হয়েছে। এর আগে তাকে স্থানীয় লোকজন মারধর করায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, আটক আবদুর রহিম একজন চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে ফেনী ও কুমিল্লায় অন্তত ৫টি মাদক ও অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে। তাকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা