শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

হাসিনা পতনের এক দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান: ড. মাহদী আমিন

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ,আহত ও রাজপথের যোদ্ধা বিএনপিরই—এমন দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ড. মাহদী আমিন এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেন, হাসিনা পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান।

ড. মাহদী আমিনের তাৎপর্যময় স্ট্যাটাসটি আজকের মেইলের পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হলো:

“জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তথা চার শতাধিক শহীদের দল বিএনপি (১৪০ জনেরও বেশি ছাত্রদলের), সবচেয়ে বেশি আহত ও পঙ্গু নেতা-কর্মীর দল বিএনপি, সবচেয়ে বেশি রাজপথের যোদ্ধার দলও বিএনপি। সবার আগে, ১৬ জুলাই আবু সাঈদ ও ওয়াসিম আকরামের শহীদ হওয়ার রাতে, এক দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান। রেইড চালিয়ে পল্টনসহ দেশজুড়ে বিএনপির অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল হাজার হাজার নেতা-কর্মীকে, রিমান্ডে নিয়ে চালানো হয়েছিল পাশবিক নির্যাতন।

রাজপথে সক্রিয় ছিলেন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা, অঙ্গ-সহযোগী ও পেশাজীবী প্রতিটি সংগঠনের সদস্য এবং নিবেদিতপ্রাণ সমর্থকেরা; ঠিক যেমন নেমে এসেছিলেন বাংলাদেশের প্রতিটি শ্রেণি, পেশা ও অবস্থানের ফ্যাসিবাদবিরোধী মানুষ। ভূমিকা রেখেছিলেন দেশ-প্রবাসের অগণিত অন্তঃপ্রাণ দেশপ্রেমিকরাও।

তাই বিএনপি বারবার বলে আসছে—এই গণঅভ্যুত্থান সবার; প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের। অথচ গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও কৃতিত্ব নিয়ে নানামুখী ন্যারেটিভ তৈরী হচ্ছে। ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি, কিংবা শহীদ-ত্যাগীদের অবমূল্যায়ন করে রাষ্ট্রক্ষমতার ভোগ-মোহো, কোনোভাবেই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল না।”

উল্লেখ্য, সম্প্রতি জুলাই মাসজুড়ে দেশের রাজনীতিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এর মধ্যেই ড. মাহদী আমিনের এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা