শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার(১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে, আগামী সপ্তাহে তা প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোডম্যাপে কী কী বিষয় থাকবে, তা প্রকাশের সময়ই জানানো হবে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনও আলোচনা চলছে। আলোচনার পর এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আখতার আহমেদ আরও জানান, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন। আবেদনগুলো যাচাই-বাছাই চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা