শিরোনাম
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি ৩০ সেকেন্ডের মধ্যে খামেনিসহ ৩০ ইরানি কর্মকর্তাকে যেভাবে হত্যা করা হয়! আয়াতুল্লাহ আলী খামেনি নিহত কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি আত্মহত্যার ৫ ঘণ্টা আগে দীর্ঘ ফেসবুক পোস্টে যা লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী সেলিনা হায়াৎ আইভী আবারও শোন অ্যারেস্ট নির্বাচনে হারলেও জনগণের পাশে থাকতে চাই: ব্যারিস্টার ফুয়াদ এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে রাষ্ট্রপতিকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে হবে: দাবি নাহিদ ইসলামের
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

ধানমন্ডি ৩২ নম্বরে আ. লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই

Reporter Name / ১৫৪ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত ছাত্রজনতা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই সময় ধানমন্ডি ৩২ নম্বরে এক ব্যক্তি ভিডিও কলে কাউকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্রজনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ছাত্রজনতার দাবি, আটক ব্যক্তির নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেছে। তারা বলেন, গতকাল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগ কর্মীরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারেন, সেজন্য তারা সেখানে অবস্থান নিয়েছিলেন।

ঢাকায় একদিনে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযানের জেরে পুলিশ বক্স ভাঙচুর এর কিছুক্ষণ পর রাত ৯ টার দিকে একই স্থানে আরও দুজনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটে। তবে কেন তাদের আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে, তা স্পষ্টভাবে কেউ জানাতে পারেননি।

ঘটনার সময় উপস্থিত জনতা ‘আ.লীগের দালাল হুঁশিয়ার’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন।

এ ব্যাপারে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন, ছেড়ে দেওয়া হবে; আর দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা