শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়: নাহিদ ইসলাম

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোরেল হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘শাপলা প্রতীক না দেওয়া পর্যন্ত এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তবে আমরা মনে করি, শেষ পর্যন্ত শাপলা প্রতীক আমাদেরই দেওয়া হবে—সেই আশা রাখি।’

তিনি আরও বলেন, ‘এটা যেহেতু ঐকমত্য কমিশনের বিষয়, তাই গণভোটের মাধ্যমেই এটি চূড়ান্ত হবে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই নির্বাচনের দিকে যেতে হবে। এই সরকারের কিছু সমালোচনা এসেছে, আমাদের পক্ষ থেকেও আমরা সে বিষয়ে কথা বলেছি।’

এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘সারাদেশে দল গোছানোর কাজ চলছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। বর্তমানে অন্য কোনো জোটে যাওয়ার পরিকল্পনা নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা