শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন ‘চ্যালেঞ্জিং হবে’ এবং হঠাৎ করে ‘আক্রমণ চলে আসতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, নির্বাচন বানচাল করার জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে।

‘তবে যত ঝড়-ঝঞ্ঝাই আসুক আমাদের সেটা অতিক্রম করতেই হবে’- যোগ করেন তিনি।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা