বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

জোট করলেও নিজস্ব প্রতীকেই ভোট-হাইকোর্টের স্পষ্ট নির্দেশ

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
হাইকোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল জোট গঠন করলেও প্রার্থীদের নিজ নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে-হাইকোর্ট এমন নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জারি করা রুল বাতিল করে এ আদেশ দেন।

রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন রেশাদ ইমাম ও আইনজীবী সাহেদুল আজম। নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

এর আগে ৩ নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে জোটগত নির্বাচনেও নিজস্ব প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন ওই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

১ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে কেন আরপিওর সংশোধিত ৯ অনুচ্ছেদ সংবিধানের ২৮, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না-তা জানতে চায়। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

জোট করলেও নিজস্ব প্রতীকেই ভোট করার বিধান নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানায় বিএনপি। দলটির দাবি, এতে ছোট দলগুলোর প্রার্থী জয়ের সম্ভাবনা কমে যাবে এবং রাজনৈতিক প্রতিপক্ষ সুবিধা পেতে পারে। তবে জামায়াত ও এনসিপি এই সংশোধনকে সমর্থন করে।

হাইকোর্টের রায় অনুযায়ী, আগামী জাতীয় নির্বাচনে জোট গঠন করা হলেও দলগুলোর প্রার্থীদের নিজ নিজ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা