শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

গণবিরোধী বিল পাসের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

গণবিরোধী বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট এবং সার্বিক বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন,দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা