শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ফেনীতে আনসারী হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ফেনীতে আনসারী হজ কাফেলার উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা, দোয়া মাহফিল ও হজযাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে শহরের খাজুরিয়া এলাকার আদালতপাড়ায় অবস্থিত রিলেশন কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মোট ৫৬ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। ধর্মীয় আবহে আয়োজিত এ কর্মশালায় হজের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। হজে গমনেচ্ছুদের উদ্দেশ্যে ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানসহ হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ, করণীয় ও বর্জনীয় বিষয় সহজভাবে ব্যাখ্যা করা হয়, যাতে তারা সঠিকভাবে পবিত্র হজ পালন করতে পারেন।

এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন, হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি যথাযথভাবে আদায়ের জন্য পূর্ব প্রস্তুতি ও সঠিক দিকনির্দেশনা অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা হাজীদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।

আনসারী হজ কাফেলার পরিচালক আব্দুল্লাহ আল বাকী মাছুম সভাপতিত্বে কর্মশালায় ফালাহিয়া কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাফেজ ফারুক আহমেদ,জেলা জামায়াতে ইসলানির আমির মুফতি আব্দুল হান্নান, মাওলানা আবুল হাসনাত, মুহাম্মাদ সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী’মাওলানা জাফরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে হজযাত্রীদের সুস্থ ও নিরাপদে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানটি আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও হাজীদের সচেতন ও প্রস্তুত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা