বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটির হাতছানি!

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আসছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই ত্যাগের মহিমা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে ২০২৬ সালের ঈদুল আজহা সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ে আসছে এক লম্বা ছুটির সুখবর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, ক্যালেন্ডারের পাতায় ছুটির বিন্যাস এমন এক সমীকরণ তৈরি করেছে, যাতে মাত্র দুদিনের কৌশলী ছুটিতেই টানা ১১ দিনের এক বিশাল অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের দীর্ঘতম এবং স্বস্তিদায়ক ছুটি।

যেভাবে মিলবে ১১ দিন
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি নির্ধারিত রয়েছে। কিন্তু এই ছুটির দুই প্রান্তের সাপ্তাহিক ও ঐচ্ছিক ছুটিকে এক সুতোয় গাঁথলেই কেল্লাফতে!

ছুটির হিসাব
মে মাসের ২২ ও ২৩ তারিখ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। যদি কোনো চাকরিজীবী ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ছুটি শুরু হবে ২২ মে থেকেই। আর ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে সরকারি ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে সরকারি ছুটি।

সেইসঙ্গে প্রজ্ঞাপনের ২ নম্বর পৃষ্ঠার ঐচ্ছিক ছুটির (মুসলিম পর্ব) তালিকা অনুযায়ী, ১ জুন (সোমবার) ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসেবে ঐচ্ছিক ছুটি বরাদ্দ আছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই ছুটিটি গ্রহণ করলেই পূর্ণ হবে টানা ১১ দিনের ছুটির বৃত্ত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা