শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

কালিদহে কোববাত রাহেলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পিতা মাতার নামে প্রতিষ্ঠিত”কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের উদ্যোগে
ফেনী সদর উপজেলার কালিদহে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ডিসেম্বর) এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির ফেনী জেলা অর্থ বিষয়ক সম্পাদক জনাব মাস্টার শাহ আলম সুলতানি।

তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মঞ্জু ভাই ও তার পরিবারের অন্যতম লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ শেষে উপকারভোগী শীতার্ত মানুষরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এই শীতে কম্বল পেয়ে আমরা খুবই খুশি। এবি পরিবারের কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী সদর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব রোটারীয়ান নজরুল ইসলাম সবুজ, জেলা যুব পার্টির সদস্য সচিব শফিউল্লা পারভেজ , স্থানীয় নেতা নান্টুসহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা