শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, কেড়েও নেয়

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন,“আল্লাহ মানুষকে আজকে ক্ষমতা দেয়,কালকে ক্ষমতা কেড়ে দেয়। ক্ষমতা আজকে আছে কালকে নাই। সে মানুষটা ভালো যিনি ক্ষমতা পাওয়ার পরে মানুষের প্রতি সহমর্মি হয়,হিংসা-বিদ্বেষ ভুলে যায় এবং মানুষের প্রতি নত হয়। আজকে যারা ক্ষমতায় আসছে তারা আমাদের ভাই। আমরা আশাকরবো আপনারা জনগণের প্রতি দরদি হবো। আপনারা জনগণের দুঃখ দুর্দশায় পাশে থাকবেন। আপনারা যদি ন্যায়সঙ্গতভাবে কাজ করেন তাহলে আপনারা আমাদেরকে আগের মত সহকর্মী হিসেবে পাবেন। আর যদি আমরা দেখি আপনারা কোন ভুল করছেন তাহলে আমরা আপনাদের ভুল ধরবো প্রতিবাদ করবো। সোমবার (২৩ ফেব্রুয়ারী) ফেনী সদর উপজেলার শর্শদিতে ১১ দলিয় জোটের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব বলেন।

ইউনিয়নের শর্শদি বাজার কনভেনশন হলে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শর্শদি দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার,জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম,এবি পার্টির জেলা মাষ্টার আহসান উল্লাহ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ,ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক তারিক ইকবাল মনি, তাতী দলের জেলা শাখার সদস্য সচিব ইয়াসিন বাবু, কৃষক দলের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিয়াদ,ইসলামী আন্দোলন মীর হোসেন মীরু ও ইউনিয়ন যুবদল নেতা কাজী ফারুক।

এর আগে দুপুরে এবি পার্টির জেলা কার্যালয়ে সংগঠনের ছাত্র সংগঠন ছাত্রপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটি জেলা আহবায়ক নুসরাত জাহান প্রমার সভাপতিত্বে সদস্য সচিব রাফসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন এবিপার্টি জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সদস্য সচিব ফজলুল হক, অর্থ সম্পাদক মাষ্টার শাহীন সুলতানীসহ এবি পার্টি ও ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা