• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনিয়ম-অর্থ লোপাট ও স্বেচ্ছারিতার অভিযোগের তোপে উপপরিচালক দাগনভূঞায় মাদ্রাসা শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না ফেনীতে এখনো ‘নিরক্ষর’ ২০ শতাংশ মানুষ রিট খারিজ, ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র ভেনিসে বাঁধনের ওপর হামলা নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক সন্ত্রাসের আন্তর্জাতিক বহিঃপ্রকাশ: এবি পার্টি যৌনকর্ম বৈধ করার দাবি অভিনেত্রী পুনম পান্ডের আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা ফেনীতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে: ইসি সচিব
বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের স্বর্ণে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সে‌প্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে। সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

​স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেসবুকে আমরা