• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যায় নির্মাণশ্রমিক সাইফুল গ্রেফতার

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৪০) হত্যার ঘটনায় নির্মাণশ্রমিক সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআইয়ের যৌথ টিম।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সাইফুলকে নিয়ে অভিযানকারী দল ফেনীর পথে রয়েছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সাইফুল ইসলাম নির্মাণশ্রমিক ছাড়াও সিএনজি অটোরিকশা চালক এবং মাদকাসক্ত ছিলেন। অভিযুক্ত সাইফুল ইসলাম ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের আবুল খায়েরের ছেলে।

এর আগে, মঙ্গলবার রাতে প্রবাসী মানিক মিয়ার নির্মাণাধীন ঘরে তার স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ বালুচাপা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী ফওজুল আজিম জানান, বুধবার রিনার বড় ছেলে আরজু থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা