• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Headline
আজ দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ ১৫ আগস্ট ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বপদে বহাল ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান ৩৫ বছর পর আবারও ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পথে বাংলাদেশ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: প্রস্তুতি সম্পন্ন, উপস্থিত থাকবেন ৬৪ শীর্ষ আলেম

ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ

Reporter Name / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ বুধবার (১৩ মে) এক বিবৃতিতে মঞ্জু ফেনীর পরিস্থিতির অবনতির কথা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান বলেন,‘ফেনীতে আশঙ্কাজনকভাবে খুন ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। ফেনীর মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত।

তিনি বলেন,গত বৃহস্পতিবার (০৭ মে) ফুলগাজীর সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ,পাশাপাশি শনিবার (০৯মে) দাগনভূঁইয়ার রাজাপুর ইউনিয়নে মাদকাসক্ত ছেলের আঘাতে মা নিহত, বাবা ও বোন গুরুতর আহত হওয়ার মত ঘটনা ঘটে।

একই দিন পরশুরাম উপজেলার খন্দকিয়া গ্রামের মুহুরীর চর এলাকা থেকে মহন্ত কুমার দাস নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিবৃতিতে আরো বলা হয় গত সোমবার (১১মে) দাগনভূঞা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের আমানুল্লাহপুরের দাসপাড়া এলাকা থেকে মোহাম্মদ হাসান নামে ১৮ মাস বয়সী এক নিখোঁজ শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ,

গতকাল ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পশ্চিম জের কাছাড় এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিদিন খবরের কাগজে এ রকম হত্যাকাণ্ড ও অস্বাভাবিক মৃত্যুর খবর আমাদের উদ্বিগ্ন করে তুলছে।’

হত‍্যাকান্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের যথাযথ ক্ষতিপূরণ ও আইনী সহায়তা প্রদানে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সংশ্লিষ্টদের অবহেলা বা গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার জন‍্য সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা