• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

এবি পার্টির কেন্দ্রীয় কমিটিতে ফেনীর নুর নবী নয়ন

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আমার বাংলাদেশ’ (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটিতে সহকারী প্রবাসী কল্যান সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা ও প্রবাসী ব্যবসায়ী নুর নবী নয়ন।

রবিবার (১১ অক্টোবর, ২০২৬) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এক বিশেষ বার্তায় নুর নবী নয়নকে নতুন এই দায়িত্বে অভিবাদন জানিয়েছেন এবং দলের সার্বিক অগ্রগতি ও রাজনৈতিক লক্ষ্য অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

কেন্দ্রীয় কমিটিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর নুর নবী নয়ন এবি পার্টির চেয়ারম্যানসহ শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং দেশের জনকল্যাণ ও দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা