• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ফেনীর বাজারের হালচাল দামে নাভিশ্বাস, কমেছে বেচাবিক্রি শর্শদি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী ফারুককে চায় এলাকাবাসী একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ছাত্রলীগের জটিকা মিছিল, গ্রেফতারে খুঁজছে পুলিশ টানা চার দফায় স্বর্ণের দামে পতন, যে দামে মিলছে এক ভরি দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে মাকে খুন, মেয়ে আটক আওয়ামী লীগকে ফেরাতে যা করা দরকার, তাই করছে বিএনপি : নাহিদ দৈনিক জনপদ বার্তার ডিক্লারেশন পেলেন জসিম ফরায়েজী ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে ইকবাল সোবহানকে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরী বিকেলে অফিসে যাওয়ার পর একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

সেখান থেকে আরও দুজনকে আনা হয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি।’ একই সময়ে ডিবিসি নিউজের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা