• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে হাসিনা তিনি তার বোন শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়ে বলেছেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তার চাচাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম দলের সভাপতির দায়িত্ব পালন করবেন।

গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে হাসিনা এ কথা জানান। এসময় তিনি তার বোন শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছেন।

তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’

দলের সাংগঠনিক নেতৃত্ব প্রসঙ্গে হাসিনা দ্য ওয়াল-কে বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’

শেখ হাসিনা ১৯৮১ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে তিনি ও তার দল ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন।

এদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতের ওপর চাপ অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা