বৃহস্পতিবার (০৭নভেম্বর) সন্ধ্যায় আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি ফেনীর ছাগলনাইয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া উপজেলা সমন্বয়ক সুফি নাফিজ ইমতিয়াজ শিমুলের সভাপতিত্বে, সমন্বয়ক শরিফুল ইসলাম লিংকনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার কৃতি সন্তান এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকোশলী শাহ আলম বাদল ও বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা যুগ্ন সদস্য সচিব হাফেজ কামরুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন সমন্বয়ক ও সদস্য রানা, শাকিল,তারেক, শ্যামল দাশ, ইউসুফ, বাবু চাকমা, আলম সহ ছাগলনাইয়া উপজেলা এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।