একজন স্বপ্নবাজ মানুষ যিনি আমাদের নতুন রাজনীতির গল্প শোনাতেন,স্বপ্ন দেখাতেন,প্রক্রিয়া আর প্রচেষ্টাকে সাফল্যে পরিণত করার শিল্পী আমাদের প্রিয়নেতা মজিবুর রহমান মঞ্জু।
যার দিনরাত এক হয়ে যায় একটি কল্যানরাষ্ট্র প্রতিষ্ঠার কার্যক্রমকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সর্বোচ্চ লক্ষ্য হাসিল করার। কিভাবে একটা বিন্দুকে সিন্ধুতে পরিনত করতে হয়,সেটা মঞ্জু ভাইয়ের ক্লান্তিহীন কর্মযজ্ঞ না দেখলে কেউ টের পাবেনা।
একজন নেতা কর্মীকে আগলে যেমন রাখে,তেমনি সমুদ্র সাতার কাটার সাহসও যোগায়। যে সাহস আর ভালোবাসায় তৈরি হয় সীসাঢালা প্রচীরের মতো একটি স্বপ্নবাজ দুঃসাহসী রাজনৈতিক কাঠামো। যে কাঠামো রাজনৈতিক ময়দানে এনে দেয় নতুন নেতৃত্ব। দেশ ও দেশের মানুষকে নিয়ে যায় এক নতুন দিগন্তে। তেমনি একনেতা আমাদের ভাই,বন্ধু,সহোযোদ্ধা মজিবুর রহমান মঞ্জু।
এই কয়েক বছরে পথ চলতে চলতে তৈরি হচ্ছে এক নতুন টীম,যার নাম আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।
একদিন এই টীম নতুন স্বপ্ন দেশবাসীকে দেখাবেই দেখাবে ইনশাআল্লাহ। নিয়ে যাবে এক নতুন দিগন্তে।
লিখেছেন:আনোয়ার শাহাদাত টুটুল
প্রচার সম্পাদক,এবিপার্টি,কেন্দ্রীয় কমিটির