শিরোনাম
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল সরকার অবিলম্বে গণমাধ্যম সংস্কারে কার্যক্রম শুরু করবে: তথ্যমন্ত্রী ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ: রেলপথমন্ত্রী ফেনীতে অবৈধ মাটির কারবার ঘিরে অস্থিরতা এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন, যা জানাগেল সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, চব্বিশ আবারও হবে’: হাসনাত আবদুল্লাহ কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভাবে? অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ এলপিজির সরকারি দাম ১৭০০ হলেও বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

রাজনীতিতে ভূমিকম্পের মতো পরিবর্তন আসছে: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

হাবীব মিয়াজী / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

আমার বাংলাদেশএবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা তরুণদের চিন্তাভাবনা বুঝতে পারে না, তারা রাজনীতি থেকে হারিয়ে যায়।

১৯৭০ সালে মুসলিম লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও ৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণদের মনস্তাত্ত্বিক পরিবর্তন বুঝতে না পারার কারণে রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ১৯৯০/৯১ সালের মতন বর্তমানেও কিছু রাজনৈতিক দল তরুণদের চিন্তা চেতনা বুঝতে পারছে না বা বুঝার চেষ্টাও করছে না। ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ভূমিকম্পের মতো পরিবর্তন আসতে চলেছে।

বাংলাদেশে নতুন রাজনীতির জন্ম হয়ে গেছে ইতিমধ্যেই, যা শুধু পুরোদস্তুর দৃশ্যমান হওয়া বাকী। বাংলাদেশের ভাগ্য বদলের যে রাজনীতির নয়াদিগন্ত আসছে, এবি পার্টি সেখানে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

১৬ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় সিলেট নগরীর এক অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের মিলনায়তনে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা ও নগর শাখা এবি পার্টি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মোঃ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, নতুন রাজনীতির মেরুকরণ এখন সময়ের ব্যাপার মাত্র। কেননা বড় রাজনৈতিক দলগুলো তরুণদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবি পার্টি গত চার বছর ধরে যে নতুন নতুন ধারনা দিয়েছিল তা ২০২৪ এ কোটি কোটি তরুণদের বক্তব্য, মিছিলের স্লোগান ও দেয়াল লিখনের মাধ্যমে ফুটে উঠেছে। উদাহরন স্বরুপ তিনি আরও বলেন, বাংলাদেশ মোটামুটি পাথরের ওপর স্বনির্ভর ছিল। কিন্তু ২০১৬ সালের আদালতের এক রায়কে ঘিরে একটি চক্র পাথরের কোয়ারি বন্ধ করে দিয়ে পুরো শিল্পকে ভারত নির্ভর করে দিয়েছে। আমরা সংবাদ সম্মেলন করে গত নভেম্বর মাসে পরিবেশ উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানিয়েছিলাম পাথর খনিগুলো খুলে দেয়ার জন‍্য, ফলে পাথরের কোয়ারি খুলে দেয়া হয়। রাষ্ট্র প্রণোদনা দিলে এই শিল্পে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে বলে স্থানীয় বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া সিলেট থেকে শুরু করে কক্সবাজার হয়ে খুলনা বাগেরহাট পর্যন্ত বিশাল পর্যটন শিল্প অঞ্চল তৈরি করা সম্ভব। এতে ১ থেকে ২ কোটি মানুষের কর্মসংস্থান করা সম্ভব। এবি পার্টির পক্ষ থেকে গত বছর অক্টোবরে বিচারক নিয়োগের ব্যাপারে নীতিমালা তৈরীর প্রস্তাব করেছিলাম, যা বর্তমান সরকার ইতিমধ‍্যেই নীতিমালা আকারে প্রকাশ করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক বলেন, গত ৫০ বছর রাজনীতির নামে বাটপারি হয়েছে, রাজনীতি হয়নি। স্বাধীনতার ঘোষণা পত্রে উল্লেখিত মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের কোন সরকারই এই মূলনীতির বাস্তবায়ন করেনি। তাই এই মূলনীতি বাস্তবায়নের লক্ষ্যেই এবি পার্টির জন্ম। তিনি বলেন, ধর্ম এবং মুক্তিযুদ্ধ কে বিতর্কের উর্ধ্বে রেখে মানুষের অধিকার নিয়ে এবি পার্টি রাজনীতি করছে। মতাদর্শ বিভেদের রাজনীতির জন্ম দেয় উল্লেখ করে তিনি বলেন, এবি পার্টির রাজনীতি তত্ত্ব বা মতাদর্শ দিয়ে নয়, এবি পার্টির রাজনীতি অধিকারভিত্তিক, সেবা ও সমস্যা সমাধান যার মোদ্দা বিষয়।

সিলেট মহানগর সেক্রেটারি রেজাউল করিম সুয়েবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম জলিল, সুনামগঞ্জ জেলার আহবায়ক জসিম উদ্দিন, জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ, অধ্যাপক ফরিদ আহমদ, নুর জাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নিজামুদ্দিন তরফদার, যুব আহবায়ক তানজিল নাফি, সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জক মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা